ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি সমর্থকদের আলিসন, ‘আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি’


June 30, 2026 2:40 pm
Link Copied!


বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। বিশ্বকাপে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর তিনি বলেছেন, বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনে ব্রাজিলিয়ানরা কৃতজ্ঞ। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন মিডফিল্ডার কাসেমিরোও।

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আলিসন বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘হ্যাঁ, আমি ভিডিওগুলো দেখেছি। আমাদের সমর্থন করার জন্য বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ জানাই। আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি। ধন্যবাদ। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’

শেষ ৩২-এ জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোও। তিনি বলেছেন, ‘বাংলাদেশ, সমর্থনের জন্য তোমাদের অনেক ধন্যবাদ।’

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, তারা বাংলাদেশ থেকে এসেছেন জানতে পেরে লিভারপুলের গোলরক্ষক আলিসন হাসিমুখে থাম্বস-আপ দেখিয়েও শুভেচ্ছা জানান।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html