ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুর চাপ বাড়লে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর ঘোষণা

UttorbongoBD
July 2, 2026 5:25 pm
Link Copied!


দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হলে রোগীর বাড়তি চাপ মোকাবিলায় প্রয়োজন হলে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। পরিস্থিতি অনুযায়ী ভ্রাম্যমাণ হাসপাতাল চালুরও প্রস্তুতি রয়েছে, যাতে কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

তিনি আরও জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢামেক হাসপাতাল পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন ডা. জুবাইদা রহমান। এ সফরের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় আরও দ্রুত, নির্ভুল ও আধুনিক করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপসহ নতুন ল্যাবরেটরি যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর ফলে রোগীরা আরও উন্নত মানের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html