ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার


July 2, 2026 10:45 pm
Link Copied!


সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় রিপন ঋষি (১৫) নামে এক কিশোরকে তুলে নিয়ে মারধর করে অন্ধ করে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামিরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

গ্রেফতার মাহাবুব হোসেন সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ওই কিশোরকে মারধরের ঘটনায় বহিষ্কৃত হন।

ওসি সাইদুর ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার মারধরে দৃষ্টিশক্তি হারিয়েছে এক কিশোর। সেই মামলার প্রধান আসামি তিনি। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় চাঁদাবাজিসহ আরও কয়েকটি মামলা রয়েছে। তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

মামলার এজাহার ও ভুক্তভোগী কিশোরের পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে বিকালে সাভারের মধ্য রাজাশনের পালোয়ানপাড়া এলাকায় সমবয়সী কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল রিপন। এ সময় স্থানীয় এক কিশোরের সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে গায়ে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে ওই কিশোরের বড় ভাই হিসেবে পরিচিত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন ক্ষুব্ধ হয়ে রিপনকে খুঁজে বের করার জন্য তার সহযোগীদের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গত ২ জুন বিকাল ৪টার দিকে রাজাশন পালোয়ানপাড়া এলাকায় রাজধানী বেকারির সামনে থেকে রিপনকে তুলে মাহাবুব হোসেনের ব্যক্তিগত অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারধর ও নির্যাতন করা হয়।

মারধরের একপর্যায়ে রিপন অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। 

এ ঘটনায় নির্যাতিত কিশোরের ভগ্নিপতি স্বপন চন্দ্র সূত্রধর গত বৃহস্পতিবার রাতে ছাত্রদল নেতা মাহাবুব হোসেনকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় মাহাবুব ছাড়াও তার সহযোগী মানিক, সজিব এবং আলাউদ্দিন ওরফে আলমগীরের নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, অবৈধভাবে আটকে রাখা, গুরুতর শারীরিক নির্যাতন এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলার পর গত শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাহাবুব হোসেনকে বহিষ্কার করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html