ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা


July 3, 2026 11:20 am
Link Copied!


মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে চন্দন ভগত (৫৮) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের কুস্তা বন্দর (মুড়িহাট) এলাকার মৃত বৈদ্যনাথ (দেবনাথ) ভগতের ছেলে।

পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় নিজ বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ফাঁস দেন চন্দন ভগত। বুধবার (১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ঘিওর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী নুপুর রবি দাস অভিযোগ করে জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম মানসিক চাপে ভুগছিলেন। গত মঙ্গলবার ঋণের কিস্তির টাকা আদায়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজন বাড়িতে আসে। কিন্তু টাকা পরিশোধ করার মতো সামর্থ্য না
থাকায় তিনি লোকলজ্জায় ও ভয়ে সারাদিন বাড়ির বাইরে আত্মগোপন করে ছিলেন। পরে রাতে পরিবারের সবার অজান্তে তিনি বাড়ির সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চন্দন ভগত ঋণের কিস্তি নিয়ে প্রায়ই চরম উদ্বেগের মধ্যে থাকতেন। তবে ঋণের চাপ ছাড়া তার আত্মহত্যার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা কেউ বলতে পারেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে ঋণের কিস্তির চাপের বিষয়টি আমাদের জানানো হয়েছে। তবে এটিই আত্মহত্যার একমাত্র কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html