ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০


July 3, 2026 6:00 pm
Link Copied!


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের ধানা সার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জোব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কোয়েটা থেকে পেশোয়ারগামী যাত্রীবাহী বাসটি ধানা সার পার্বত্য এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে আনুমানিক ৭০ থেকে ৮০ ফুট গভীর খাদে পড়ে যায়।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এপিকে জানান, তীব্র গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথুরে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত আটজন আহত হয়েছেন। বাসটি বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল।

শাহিদ রিন্দ আরও জানান, বাসটিতে নিজস্ব যাত্রী ছাড়াও পথিমধ্যে বিকল হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রীদেরও তুলে নেওয়া হয়েছিল, যার ফলে যানটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাসির বার্তা সংস্থা ডিপিএ-কে বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার কারণ মনে করা হলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার বিভাগের মুখপাত্র ফজল দিন জানান, বাসের ভেতর থেকে মরদেহ ও আহতদের বের করে আনতে উদ্ধারকর্মীরা কাটার ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাকিস্তানে দুর্বল ট্রাফিক আইন, অতিরিক্ত গতি, সড়ক নিরাপত্তার নিম্নমান এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়শই এমন মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত মে মাসেও পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে একটি মিনিবাস ধাক্কা দিলে ১৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছিলেন।

সূত্র: আল জাজিরা





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html