ঢাকাSaturday , 4 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিচারকের বাসা থেকে ১৯ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৫


July 4, 2026 3:55 am
Link Copied!


জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শহরের আমলাপাড়া ও হাই স্কুল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামের আলেক মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (৩২), জামালপুর সদর উপজেলার তিতপল্লা সরদার পাড়া এলাকার মনির হোসেনের স্ত্রী হাওয়া বেগম (৩০), আমলাপাড়া এলাকার সুমুতুল্লাহের ছেলে কালা চান (৫০), নয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে সুমন মিয়া (৩৯), কলেজ রোড এলাকার আমজাদ হোসেনের ছেলে নাজমুল ইবনে হোসেন বিপ্লব (৩৯)। এর মধ্যে সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও নাজমুল ইবনে হোসেন বিপ্লব সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাত ৮টার দিকে জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে বিচারক নুসরাত জেরিন জেনির বাসার জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ৫টি স্বর্ণের আংটি, ১টি ডায়মন্ডের আংটি, ২টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের ঝুমকা, ১টি স্বর্ণের ব্রেসলেট, ১ সেট স্বর্ণের মালা এবং নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। যার সর্বমোট বাজার মূল্য ১৯ লক্ষ ১৭ হাজার ৯৮৫ টাকা। পরে বিচারক আহমাদুল কবির বাদী হয়ে জামালপুর সদর মামলা করেন। 

পুলিশ মামলার বাদী ও বিভিন্ন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের কাজের মেয়ে নিলুফাকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ২টার দিকে হাই স্কুল মোড় থেকে সুমন মিয়া, নাজমুল ইবনে হোসেন বিপ্লব, কালা চান ও রাত সাড়ে ৩টার দিকে হাওয়া বেগমকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এরপর জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মঞ্জুরুল করিম সুমন বলেন, গ্রেফতারকৃত সুমন ও নাজমুল স্বেচ্ছাসেবক দলের গত কমিটির নেতা। তারা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেউ নন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বলেন, আমাদের আগের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। আমার এই কমিটিতে তারা নেই। তাই আমি তাদের কথা বলতে পারবো না।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html