ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসি-মিসর কোচের উত্তপ্ত বাক্যবিনিময়, ‘বর্ণবাদ-বিরোধী’ ইশারার ভিডিও ভাইরাল


July 8, 2026 2:00 pm
Link Copied!


লিওনেল মেসির অনুপ্রেরণায় নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের শেষ মুহূর্তে মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে তিনি অভিযোগ করেন, তার দলের সঙ্গে অন্যায় করা হয়েছে।

মঙ্গলবারের ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টাচলাইনের পাশে মেসির সঙ্গে বাক্যবিনিময়ের সময় হোসাম হাসানের প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেসির সঙ্গে ওই ঘটনার পরপরই ফিফার বর্ণবাদবিরোধী ইশারাও করেন তিনি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন ম্যাচ কর্মকর্তা। মেসির সতীর্থরাও তাকে মাঠে ফিরিয়ে নিতে এগিয়ে আসেন।

ম্যাচ শেষে দৃশ্যত হতাশ হোসাম হাসান সাংবাদিকদের বলেন, তার দলের সঙ্গে অন্যায় করা হয়েছে।

প্রসঙ্গত ম্যাচে নির্ধারিত সময়ের শেষ দিকে ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। চার মিনিট পর গোল করে সমতা ফেরান মেসি। এরপর যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তোলেন।

সূত্র: এনডিটিভি

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html