ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খুবই বিশেষ একজন মানুষ, মেসির প্রশংসায় পঞ্চমুখ বেকহ্যাম


July 8, 2026 6:15 pm
Link Copied!


মিসরের বিপক্ষে অসাধারণ এক রূপকথার জয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তোলার পর লিওনেল মেসির প্রশংসায় মেতেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর ইন্টার মায়ামির সহ-মালিক বেকহ্যাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির মাঠ ও মাঠের বাইরের ব্যক্তিত্ব নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।

মেসির একটি ছবি শেয়ার করে বেকহ্যাম লিখেছেন, ‘ও খুবই বিশেষ একজন মানুষ। কেবল মাঠের পারফরম্যান্সের কারণে নয়; মাঠের বাইরে ও কেমন মানুষ, সে জন্য।’

আরেকটি স্টোরিতে এই আর্জেন্টাইন মহাতারকার ছবি দিয়ে সাবেক এই ইংলিশ অধিনায়ক ক্যাপশন দেন, ‘নতুন করে আর কিছু বলার নেই।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একপর্যায়ে মিসরের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ে চরম বিদায়ের শঙ্কায় ছিল। ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। প্রথমার্ধে মেসির নেওয়া পেনাল্টি শট রুখে দেন মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবের। এরপর ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

ম্যাচের শেষ মুহূর্তে শুরু হয় মেসির অবিশ্বাস্য জাদু। ৭৯ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে ব্যবধান কমান। এর ঠিক চার মিনিট পর ৩৯ বছর বয়সী মেসি ডি-বক্সের বাইরে থেকে এক জোরালো শটে গোল করে আর্জেন্টিনাকে ২-২ সমতায় ফেরান। অবশেষে ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের করা গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার অনন্য এক ইতিহাস গড়লেন মেসি। চলতি আসরে এটি তার অষ্টম গোল, যা একটি একক বিশ্বকাপে তার সর্বোচ্চ গোল। এর মাধ্যমে তিনি ১৯৩০ সালে গিলের্মো স্তাবিলের গড়া এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৮ গোলের রেকর্ড ছুঁয়েছেন। পাশাপাশি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যাকে নিয়ে গেছেন ২১-এ। অপটার তথ্যমতে, বিশ্বকাপের নকআউট পর্বে টানা ৬ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়ও এখন মেসি।

অবশ্য এই ম্যাচেই একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সঙ্গী হয়েছেন মেসি। প্রথমার্ধে পেনাল্টি মিস করার মাধ্যমে চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস। এর ফলে শুটআউট বাদে একক বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হলেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে তার ক্যারিয়ারে মোট ৪টি পেনাল্টি মিসও যেকোনও খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। তবে এই খামতিকে ঢেকে দিয়েছে তার অতিমানবীয় পারফরম্যান্স, যার মুগ্ধতা ছুঁয়ে গেছে খোদ ডেভিড বেকহ্যামকেও।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html