ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু


July 10, 2026 11:20 pm
Link Copied!


চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে তলিয়ে যাওয়া আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশুর নাম তাহিন নুর (১২)। সে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আব্দুল করিমের মেয়ে।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন জানায়, শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে তাহিন নুর জালিয়াঘাটা এলাকায় বন্যার পানিতে ডুবে থাকা একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে সময় পানির স্রোতে হঠাৎ পা পিছলে সে খাদে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি।

পরে বিকাল ৪টা ২৫ মিনিটে ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল থেকে টানা অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাহিন নুরের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পানিতে শিশু নিখোঁজের খবর পাওয়ার পরপরই আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।’

এর আগে বাঁশখালী উপজেলায় বন্যার পানির স্রোতে আরও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে একদিনে একই উপজেলায় বন্যায় তিন শিশুর মৃত্যু হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html