ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলকে নিয়ে বাজিতে হেরে নৌকা বাইলেন রুনি


July 18, 2026 9:25 pm
Link Copied!


বিশ্বকাপে বাজি ধরেছিলেন, আর বাজিতে হেরে সেই প্রতিশ্রুতিও রাখলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি। বাজিটা ছিল এরকম- বিশ্বকাপে নকআউটে নরওয়ে যদি ব্রাজিলকে হারাতে পারে, তাহলে নদীতে নৌকা বাইবেন-এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত নরওয়ের অবিশ্বাস্য জয়ের পর বৈঠা হাতে নেমে পড়েন রুনি।

বিশ্বকাপের শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বড় চমক দেখায় নরওয়ে। ম্যাচের আগে রুনি মজা করেই বলেছিলেন, ‘নরওয়ে জিতলে তিনি মার্সি নদীতে নৌকা বাইবেন।’

আর্লিং হাল্যান্ডদের ‘ভাইকিং রো’ উদযাপনকে কেন্দ্র করেই এমন রসিকতা করেছিলেন। কিন্তু কে জানতো শেষ পর্যন্ত বাজিতে হারবেন! ব্রাজিলকে বিদায় করে দেওয়ার পর নরওয়ের তারকা হাল্যান্ডও রুনিকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন তখন।

দুই গোল করা হাল্যান্ড মজা করে বলেছিলেন, ‘ওয়েইন, এখন কিন্তু তোমাকে নৌকা বাইতে হবে।’

যদিও মার্সি নদীতে নয়, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টেলিভিশন বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করায় নিউইয়র্কের হাডসন নদীতেই বাজির শর্ত পূরণ করেন রুনি।

শনিবার সাবেক ইংলিশ সতীর্থ জো হার্ট ও মিকা রিচার্ডসকে সঙ্গে নিয়ে বৈঠা হাতে নৌকায় ওঠেন তিনি। নৌকা ছাড়ার আগে বিবিসিকে রুনি বলেন, ‘আর্লিং কথা অনুযায়ী আমরা হাডসন নদীতে বৈঠা বাইতে নেমেছি।’

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html