ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, দুজনকে হাতেনাতে ধরলেন প্রশাসক


July 18, 2026 10:00 pm
Link Copied!


ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় গভীর রাতে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান। পরে তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একজন ট্রাকচালকের কাছ থেকে টাকা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ট্রাকচালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়। মূলত ভিডিও ছড়ানোর পর অভিযানে যান সিটি প্রশাসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পাটগুদাম ব্রিজ মোড়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসক। সেখানে একটি ট্রাকসহ কয়েকটি যানবাহন থেকে টাকা আদায়ের সময় দুজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন নগরের কৃষ্টপুর আবাসন এলাকার শহীদুল ইসলাম (৫১) ও মো. হালিম (৫৫)। তাদের কাছে গভীর রাতে টাকা আদায়ের কারণ জানতে চান প্রশাসক। তবে সন্তোষজনক কোনও জবাব দিতে না পারায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, ‌পাটগুদাম বাসস্ট্যান্ডে সিটি করপোরেশন ইজারা দিয়েছে। নিয়ম অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন থেকে টোল আদায় করা যাবে। এর বাইরে টোলের নামে কোনও অর্থ আদায় করা যাবে না। নগরীতে কোনও ধরনের চাঁদাবাজি, অনিয়ম বা জনভোগান্তি বরদাশত করা হবে না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‌‘এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html