ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একা বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার


July 29, 2026 12:35 am
Link Copied!


নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হানিফের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত এএসআই মো.  আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব মুন্সীর ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, কাজের সুবাদে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন কামাল হাজীর পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসায় আবু হানিফ স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তবে তার স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনও সন্তান নেই। গত ২৫ জুলাই থেকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। সম্প্রতি আবু হানিফ ও তার স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জেরে পারিবারিক কলহ দেখা দেয়। এর জের ধরে একদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ওই বাসায় একাই ছিলেন তিনি।

মঙ্গলবার রাতে আশপাশের লোকজন খবর দিলে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘এএসআই আবু হানিফ ১৯৯৬ সালে পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জে যোগদান করেছেন ২০২৪ সালের ১১ নভেম্বর। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html