ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শনিবার শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী


July 29, 2026 6:50 am
Link Copied!


দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সঙ্গে দ্বিতীয় দফায় মতবিনিময় সভায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে সংশ্লিষ্ট মন্ত্রী, নীতিনির্ধারক কর্মকর্তা ও আমন্ত্রিত শিল্প উদ্যোক্তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় দেশের শিল্প ও বিনিয়োগ খাতের শীর্ষ উদ্যোক্তারা অংশ নেবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র‍্যাংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ চৌধুরী, সালমা গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান ময়নুল ইসলাম।

সরকারের পক্ষ থেকে সভায় অর্থ, বাণিজ্য, শিল্প, স্বরাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, পররাষ্ট্র, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রের মতে, শিল্প খাতের বর্তমান পরিস্থিতি, দেশি-বিদেশি বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, জ্বালানি সরবরাহ, কর ও শুল্কনীতি, রপ্তানি সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং শিল্পায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সুপারিশ সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলেও জানা গেছে।

এটি বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিতীয় মতবিনিময় সভা। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার এবং শিল্প খাতের বিভিন্ন সংকট নিরসনে সরকারের করণীয় নির্ধারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html