ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মুক্তি


July 29, 2026 4:50 pm
Link Copied!


চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতনের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এই ফাইট ডিরেক্টর গত ২২ জুলাই হার্ট অ্যাটাক করেন।

হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসার বিশাল খরচের বোঝা বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়ে। একদিকে হাসপাতালের আইসিইউর ক্রমবর্ধমান বিল, অন্যদিকে ওষুধের খরচ—সব মিলিয়ে দিশেহারা পরিস্থিতির মুখোমুখি হয় রতনের পরিবার।

এ সময়ে তার পাশে দাঁড়ালেন ‘চাঁদের আলো’-খ্যাত নায়িকা।

অভিনেতা ও ফাইট ডিরেক্টর রতন বলেন, ‘‘আমার এই খারাপ সময়ে ছায়ার মতো দাঁড়িয়েছে মুক্তি। নিয়মিত খোঁজ খবর রাখা ও আমার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে। মুক্তির বাইরে অভিনেত্রী রঞ্জিতা সহযোগিতা করতে না পারলেও খোঁজখবর রাখছে। তবে আমার অসুস্থতার খবরে চলচ্চিত্রের আর কোনও মানুষ খোঁজ নেয়নি।’’

মুক্তি বলেন, ‘‘আমাদের জীবনটা শুধু নিজেদের জন্য নয়। আমাদের চারপাশে যারা আছেন তাদের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের যে সামর্থ্য দিয়েছেন, তা কেবল নিজেদের সুন্দরভাবে রাখার জন্য নয়। বরং বিপদে অন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’’

তিনি আরও বলেন, ‘‘চলচ্চিত্র শিল্প আমার পরিবার। এখানে ক্যামেরার সামনে এবং পেছনে অনেক মানুষ দিনরাত পরিশ্রম করেন। ফাইটার রতন মামাসহ ইন্ডাস্ট্রির যে কোনও সহযোদ্ধা যখনই কোনও সংকটে পড়েন তখন তাদের পাশে থাকাটা আমি আমার দায়িত্ব মনে করি।’’

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন রতন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চোর’, ‘দাপট’, ‘নরম গরম’, ‘আপোষ’, ‘বিধাতা’, ‘আঞ্জুমান’, ‘মর্জিনা’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’, ‘আমি ডন’, ‘রাজকপাল’ ও ‘আলতাবানু’।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html