ঢাকাFriday , 31 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

UttorbongoBD
July 31, 2026 6:55 pm
Link Copied!


দেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ৩১ জুলাই সকাল ৮টা) পর্যন্ত আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৪ জন এবং বরিশালে বিভাগে ৪ জন রয়েছেন। এছাড়া অন্য বিভাগগুলোতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। তাদের মধ্যে ১৪ হাজার ৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ১৬৭ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৫৪ জন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html