ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সেউতা সংকট, ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন উদ্বেগ


August 1, 2026 9:15 am
Link Copied!


স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে ২০৩০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে এখনও চার বছর বাকি। প্রথমবারের মতো তিন মহাদেশজুড়ে হতে যাওয়া এই আসরকে সহযোগিতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা মনে করছে, সাম্প্রতিক সেউতা অভিবাসন সংকট সেই প্রস্তুতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। 

মার্কার বিশ্লেষণ প্রকাশের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিবিসি শুক্রবার (৩১ জুলাই) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সেউতায় প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন বলে জানিয়েছেন শহরটির প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস। সমুদ্রপথে পার হওয়ার চেষ্টায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সেউতা ও মেলিয়ায় সেনাবাহিনী ও সিভিল গার্ড মোতায়েন করেছে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, সীমান্ত পার হওয়াদের মধ্যে প্রায় ৭ হাজার শিশু-কিশোর রয়েছে।

মার্কার প্রতিবেদনের লেখক জেরার্দো রিকেলমের মতে, এটি শুধু মানবিক বিপর্যয় নয়, মরক্কো-স্পেন সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তার ভাষ্য, সেউতা ও মেলিয়ায় অভিবাসীদের ঢল অনেকটাই নির্ভর করে মরক্কো সীমান্ত কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে তার ওপর, যা অতীতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গেও যুক্ত ছিল।

প্রতিবেদনে ২০২১ সালের ঘটনাও উল্লেখ করা হয়েছে। সে সময় ভুয়া পরিচয়ে কোভিড-১৯ আক্রান্ত পলিসারিও ফ্রন্টের নেতাকে স্পেনে চিকিৎসা দেওয়ার পর সেউতায় ব্যাপক অভিবাসী প্রবেশের ঘটনা ঘটে। যদিও মরক্কো বরাবরই এ দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করে আসছে এবং অভিবাসনের জন্য মানবপাচারকারী চক্রকে দায়ী করেছে।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাম্প্রতিক ঘটনাকে দেশের আঞ্চলিক অখণ্ডতার ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অনিয়মিত অভিবাসীদের দ্রুত মরক্কোয় ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সেউতা বা মেলিয়ায় সমুদ্রপথে পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সানচেজের অভিযোগ, মানবপাচারকারী চক্র ওই রায়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে সীমান্ত পাড়ি দিতে উৎসাহিত করেছে।

মার্কার মতে, এই পরিস্থিতি ২০৩০ বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপ সফল করতে নিরাপত্তা, পরিবহন, ভিসা, সীমান্ত নিয়ন্ত্রণ ও গোয়েন্দা তথ্য বিনিময়ে আয়োজক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। অভিবাসন ইস্যু যদি কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল হয়, তাহলে সেই পারস্পরিক আস্থার ভিত্তি কতটা শক্ত—সেটিই এখন বড় প্রশ্ন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বকাপের আগে স্পেন ও মরক্কোর মধ্যে অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে একটি স্থায়ী ও নির্ভরযোগ্য কাঠামো গড়ে তোলা জরুরি। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ সেউতা ও মেলিয়া শুধু স্পেনের নয়, ইউরোপীয় ইউনিয়নেরও প্রবেশদ্বার।

এদিকে এই সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাজ্য ও ফ্রান্স স্পেনকে সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি সাময়িক স্থগিতের প্রস্তাব দিলে মাদ্রিদ তা প্রত্যাখ্যান করে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html