ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় মারা গেলো পেটের সন্তান, আইসিইউতে মা


August 1, 2026 11:10 am
Link Copied!


চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় গুরুতর আহত কাউসার আক্তার নামে এক নারীর গর্ভের সন্তান মারা গেছে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল ভোরে মৃত ছেলে সন্তানের জন্ম দেন তিনি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই নারী শ্রমিক।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতককে দাফন করা হয়। সন্তানকে মাটির নিচে শুইয়ে রেখেই কাউসার আক্তারের স্বামী মোহাম্মদ আরিফ আবার ছুটে যান হাসপাতালের আইসিইউর বাইরে। সেখানে অচেতন অবস্থায় রয়েছেন কাউসার।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারানো কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাসের ধাক্কায় ইফা শীল ও পলি দত্ত নামের দুই নারী শ্রমিক প্রাণ হারান। নিহত নারীরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। ওই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা কাউসার আক্তার।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর ধরে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন কাউসার আক্তার। তা দুই সন্তান আছে। মায়ের আকস্মিক এই পরিণতিতে শিশু দুটি দিশেহারা।

কাউসারের শ্বশুর নুরুন্নবী (৬০) বলেন, ‘দুর্ঘটনায় আমার পুত্রবধূর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এখনও তার জ্ঞান ফেরেনি। ছোট মেয়ে তাবাসসুম কিছুক্ষণ পরপর কান্না করে মাকে খুঁজছে। পেটের সন্তান তো বাঁচানো গেলো না, বউমা যেন সুস্থ হয়ে ফিরে আসে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html