ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অবসরের পর বিসিসিআই থেকে মাসে কত টাকা পাবেন রাহানে?


August 3, 2026 8:00 am
Link Copied!


ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটার আজিঙ্কা রাহানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছে। ৩০ জুলাই অবসরের ঘোষণা দেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। তবে ক্রিকেটকে বিদায় জানালেও আর্থিক নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে না তাকে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে নিয়মিত পেনশন পাবেন এই ডানহাতি ব্যাটার।

২০২০-২১ মৌসুমে বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতিয়ে ভারতীয় ক্রিকেটে বিশেষ জায়গা করে নিয়েছিলেন রাহানে। বিদেশের মাটিতে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবেও দীর্ঘদিন অবদান রেখেছেন তিনি। তাই ক্রিকেট ছাড়লেও সেই স্বীকৃতিটা ঠিকই পাচ্ছেন। 

২০২২ সালে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। ৮৫টি টেস্ট খেলা রাহানে সেই সর্বোচ্চ পেনশন ক্যাটাগরিতে পড়েছেন। আগে এই শ্রেণির সাবেক ক্রিকেটাররা মাসে ৫০ হাজার রুপি পেতেন। পরে তা বাড়িয়ে ৭০ হাজার রুপি করা হয়।
ফলে এখন থেকে প্রতি মাসে ৭০ হাজার রুপি নির্ধারিত পেনশন পাবেন রাহানে।

ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। অবসরের পর তার পরবর্তী পরিকল্পনা কী, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাতে মেন্টরের ভূমিকায় কাজ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন তিনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html