ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি


August 3, 2026 12:10 pm
Link Copied!


আগেও প্রিমিয়ার লিগে খেলার অল্প স্বল্প অভিজ্ঞতা ছিল ভ্যালেন্টাইন বার্কোর। এবার পুরোদমে খেলবেন আর্জেন্টিনার এ ডিফেন্ডার। স্ট্রাসবার্গ থেকে ৭ বছরের চুক্তিতে আর্জেন্টাইন লেফটব্যাক ভ্যালেন্টিন বার্কোকে দলে ভিড়িয়েছে চেলসি। ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে সাত বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ডের ক্লাবটি।

২২ বছর বয়সী বার্কোর ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের হয়ে। একাডেমি থেকে উঠে এসে মাত্র ১৬ বছর বয়সেই পেশাদার অভিষেক হয় তার। বোকার হয়ে বেশ কয়েকটি শিরোপা জয়ের পর ২০২৪ সালে ব্রাইটনে যোগ দেন। 

২০২৪ সালে ব্রাইটন থেকে ধারে প্রথমে স্ট্রাসবার্গে যোগ দেন এবং দলকে কনফারেন্স লিগে যোগ্যতা অর্জনে সহায়তা করার পর এক বছর পর তিনি সেখানে স্থায়ীভাবে চুক্তি স্বাক্ষর করেন। সব মিলিয়ে লিগ ওয়ানের এই দলটির হয়ে তিনি ৫৩টি ম্যাচ খেলেছেন।

মাঠে একাধিক পজিশনে খেলার সামর্থ্যই বার্কোর অন্যতম বড় শক্তি। বাঁ প্রান্তের রক্ষণভাগে যেমন খেলতে পারেন, তেমনি মাঝমাঠেও দায়িত্ব পালন করতে সক্ষম। ফলে নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় তার বহুমুখী দক্ষতা চেলসিকে বাড়তি সুবিধা দিতে পারে। 

ইংলিশ ফুটবলে অবশ্য বার্কোর এটি প্রথম পদার্পণ নয়। তিন মৌসুম আগে ব্রাইটনের হয়ে অল্প সময়ের জন্য প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে ব্রাইটন থেকে ধারে স্ট্রাসবুর্গে যোগ দেন। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এক বছর পর স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন তিনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html