ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম


August 3, 2026 3:00 pm
Link Copied!


দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। কঠিন এই চ্যালেঞ্জকে সামনে রেখে ডারউইনে শুরু হয়েছে টাইগারদের পূর্ণাঙ্গ প্রস্তুতি। প্রথম দিনের অনুশীলন শেষে দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানালেন স্বস্তির খবর। ভ্রমণ থেকে শুরু করে অনুশীলনের পরিবেশ- সবকিছুতেই সন্তুষ্ট তিনি। আত্মবিশ্বাসী কণ্ঠে আরও জানিয়েছেন, বড় লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে মাঠে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল।

আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় প্রথম অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

অনুশীলনের শুরুতে আউটফিল্ডে টিম ব্রিফিং ও সংক্ষিপ্ত আলোচনা হয়। এরপর খেলোয়াড়রা স্ট্রেচিং ও স্প্রিন্ট ড্রিলের মাধ্যমে ওয়ার্ম-আপ সম্পন্ন করেন। পরে সবাই নিজ নিজ দক্ষতা অনুযায়ী অনুশীলনে অংশ নেন।

ব্যাটাররা নেটে দীর্ঘ সময় ধরে বোলারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন। অন্যদিকে দলের বাকি সদস্যরা ফিল্ডিং ড্রিল, দৌড় এবং বিভিন্ন ফিটনেস কার্যক্রমে অংশ নেন।

তার পর বিসিবির ভিডিও বার্তায় তাইজুল ইসলাম বলেন, ‘যাত্রাটা ভালো হয়েছে, কারণ আমাদের ট্রানজিট ছিল এবং সেখানে ভালোভাবে বিশ্রাম নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই হয়েছে।’

ডারউইনের অনুশীলন সুবিধা নিয়েও দারুণ সন্তুষ্টি প্রকাশ করেন এই বাঁহাতি স্পিনার। তার মতে, প্রথম দিনে দল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ পেয়েছে, ‘সামগ্রিকভাবে প্রস্তুতি খুব ভালো হয়েছে। প্রথম দিনের অনুশীলন দারুণ ছিল। এখানকার সুযোগ-সুবিধাও অসাধারণ।’

আরও যোগ করে বলেছেন, ‘উইকেট থেকে শুরু করে ফিল্ডিং এরিয়া, সবকিছুই খুব ভালো। ফিল্ডিং অনুশীলন, দৌড় কিংবা অন্যান্য ট্রেনিং, সব ধরনের কার্যক্রমই আমরা ঠিকভাবে করতে পারছি। সব মিলিয়ে সবকিছুই দারুণ হয়েছে।’

২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজে পূর্ণশক্তির স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে টাইগাররা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html