ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম


August 4, 2026 10:05 pm
Link Copied!


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে হল দখল, আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি : লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। এটি রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষার্থীদের সঙ্গে কোনও সংঘাতে জড়াবেন না। তাদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ দিন, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন।”

তিনি আরও বলেন, “সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, তাই সবকিছু দখল করবে। শেখ হাসিনাও এমনটাই ভেবেছিলেন। এর পরিণতি দেশ দেখেছে।”

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, তাদের অংশগ্রহণ ছিল আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট। তিনি বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের অবদানের স্বীকৃতি ও যথাযথ ডকুমেন্টেশন প্রয়োজন। কিন্তু এ সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html