ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম


August 5, 2026 4:55 pm
Link Copied!


বুধবার (৫ আগস্ট) ছাত্র–জনতার আন্দোলনের দুই বছর। এ আন্দোলনে রাজপথে শোবিজের অনেক জনপ্রিয় তারকাদের দেখা গেছে। অন্যদের মতো এক বুক স্বপ্ন নিয়ে আন্দোলনে ছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মমও।

এই দুই বছরে তার সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে? জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘‘অনেক সম্ভাবনা ছিল, কিন্তু আমরা সেই সম্ভাবনার নেগেটিভ ব্যবহার করেছি, যেটা আমরা বরাবরই করি। আমাদের একটা সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, নেগেটিভ বিষয়টা ফোকাস হয়ে যায়। সম্ভাবনাটাকে পজিটিভ ব্যবহার করতে পারি না। তাই বলব, যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি।’’

সাধারণ মানুষের আবেগ প্রতারিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মমর ভাষ্য, ‘‘বাংলাদেশের সাধারণ মানুষ বরাবরই প্রতারিত হয়েছে। সাধারণ মানুষ তো রাজনীতি বোঝে না। তারা নিজের কাজটুকু করতে চায় নিষ্ঠার সাথে আর দেশের ভালো হোক, এটাই চায়।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের যে জিওপলিটিক্যাল অবস্থা, বিশ্বরাজনীতির যে নিষ্ঠুরতা শুরু হয়েছে—কী আর বলব, বাংলাদেশের জন্য মায়া লাগে।’’

জাকিয়া বারী মম

এদিকে দীর্ঘদিন পর আবারও টিভি ধারাবাহিক নাটকে ফিরলেন মম। বুধবার (৫ আগস্ট) থেকে এনটিভিতে শুরু হচ্ছে তার অভিনীত ‘চাওয়া পাওয়া’ নাটকটি। রাকেশ বসু পরিচালিত ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html