ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে


August 7, 2026 5:25 pm
Link Copied!


গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এখন ওটিটিতে দেখা যাচ্ছে ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ ‘মালিক’ সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।

এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মালিক’সিনেমাটি।

শুভর ও মিম ছাড়া এ সিনেমায় আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানাসহ অনেকে।

সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান। এ সিনেমার আইটেম গান ‘গুলগুলি পিঠা’ সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম ও প্রতীক হাসান। এটি লিখেছেন লুৎফর হাসান।

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html