ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘ওহ মাই ডগের’ প্রিমিয়ারে এসে কুকুরের হামলার শিকার রাভিনা


August 7, 2026 6:50 pm
Link Copied!


পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘ওহ মাই ডগ’ সিনেমার প্রাণকেন্দ্র এক সাহসী সারমেয় (প্রশিক্ষিত কুকুর)। সিনেমার গল্পে পথকুকুরদের নিখোঁজ হওয়ার নেপথ্যে থাকা এক বড় চক্রের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সারমেয়টি। এবার এই সারমেয়টির আক্রমণের শিকার হয়েছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। শুক্রবার (৭ আগস্ট) অমিত রাই পরিচালিত ‘ওহ মাই ডগ’ মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিল ওই সারমেয়।

ছবির বিশেষ প্রদর্শনীর অতিথি ছিলেন রাভিনা। এ সময় সারমেয়টি হঠাৎ অভিনেত্রীর জামা কামড়ে ধরে! সামাজিক মাধ্যমেও ভাইরাল সেই ‘ভয়ংকর’ মুহূর্ত। তেড়ে-ফুঁড়ে রাভিনার দিকে ছুটে আসে চার পায়ে। ঠিক তার আগের মুহূর্তেই ‘সেলিব্রিটি’ সারমেয়র সঙ্গে ফটোশ্যুট করেছেন নায়িকা।

মাটিতে হাঁটু মুড়ে বসে ছবি তোলার পরই অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হন তিনি। উপস্থিত সবার সঙ্গে যখন তিনি কথা বলতে ব্যস্ত, আচমকা তার জামার হাতা কামড়ে ধরে সারমেয়টি। এটি জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং কামড়ে দিতে উদ্যত হয়। তবে অভিনেত্রী বিন্দুমাত্র বিচলিত না হয়ে এগিয়ে এসে শান্তভাবে তাকে আদর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার এই সংযত আচরণ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

এক নেটিজেনের মন্তব্য, ‘প্রাণিদের প্রতি আপনার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ রাভিনা ম্যাম।’ অপর একজন লিখেছেন, ‘এটাই একজন প্রকৃত প্রাণিপ্রেমীর পরিচয়।’

‘সেলিব্রিটি’ সারমেয় ও রাভিনা

অভিনেত্রীর প্রশংসা করে আরেক নেটাগরিকের মন্তব্য, ‘এত মানুষের ভিড়ে কুকুরটি হয়তো ভয় পেয়ে গিয়েছিল। রাভিনা যেভাবে শান্তভাবে পরিস্থিতি সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।’ রাভিনা ট্যান্ডনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক অনুরাগী লিখেছেন, ‘তিনি কতটা শান্ত ও সংযত! তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেলো।’

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html