ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো


August 7, 2026 10:00 pm
Link Copied!


নাটোরের উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের পথসভাস্থলে এক তরুণকে খেলনা পিস্তলসহ আটক করেছে পুলিশ। মন্ত্রীকে দুইবার ধাক্কা দেওয়ার পর তার আচরণে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তরুণের কোমর থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটক তরুণের নাম তানিম (২০)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

পরে শুক্রবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে ওই তরুণকে আটকের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম জানান, তরুণের কাছ থেকে উদ্ধার করা পিস্তলসদৃশ বস্তুটি প্রকৃতপক্ষে অস্ত্র না। এটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল।

পুলিশ জানায়, সরকারি সফরে শুক্রবার দুপুরে নাটোরে যান পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান, জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উত্তরা গণভবন পরিদর্শনের পর প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মন্ত্রী। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় এক তরুণ তাকে দুইবার ধাক্কা দেন। এ সময় দায়িত্বরত পুলিশ ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালায়। পরে তার কোমর থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়। এরপর তাকে সদর থানায় নেওয়া হয়।

আটক তরুণ বিএনপি বা এর কোনও সহযোগী সংগঠনের নেতাকর্মী নন বলে জানান নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, ওই তরুণের বাবা একসময় জেলা বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন। তিনি অনেক আগেই মারা গেছেন।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html