ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চার মাস পর উজানচর ভূমি অফিসে আবারও হানা, চুরি হলো শুধু কম্পিউটার


August 9, 2026 9:50 am
Link Copied!


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ভূমি অফিসে চার মাস পর ফের চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে অফিসের কম্পিউটার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ছাড়া অন্য কিছু খোয়া যায়নি। ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনছার আলি এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

তিনি জানান, গোয়ালন্দ পৌর শহরের শহিদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন উজানচর ভূমি অফিসে বৃহস্পতিবার বা শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, অফিসের সামনের প্রধান ফটকের বড় গেট ও কেচি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে কম্পিউটারটি নিয়ে যায় তারা। 

আনছার আলি বলেন, বৃহস্পতিবার বিকালে অফিস তালা দিয়ে আমরা বাড়ি চলে যাই। ৮ আগস্ট শনিবার সরকারি কাজে দুপুর ১টার দিকে অফিসে এসে দেখি প্রধান গেটের দুটি তালা, অফিস রুমের তালা এবং রেকর্ড রুমের অত্যন্ত সুরক্ষিত তালাসহ মোট ৬টি তালা ভেঙে অফিসের কম্পিউটারটি চুরি করে নিয়ে গেছে। সিসি টিভির ৩টি ক্যামেরার ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং একটি ক্যামেরা খুলে ফেলেছে এবং সিসি টিভির ডিভিআরের সব সংযোগ বিচ্ছিন্ন করেছে। এছাড়া অফিসের অন্যকিছুর ক্ষতি হয়নি। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভির ফুটেজ তদন্ত করতে ডিভিআর মেশিন থানায় দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এ বছরের ১৩ এপ্রিল উজানচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ১৫টি তালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে দুর্বৃত্তরা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html