ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক


August 11, 2026 9:05 pm
Link Copied!


নবগঠিত কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

চলতি বছরের ১৩ মে কুমিল্লা নগরে আধুনিক ও টেকসই পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আশিকুর রহমান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি। ১৯৯৮ সালে ছাত্রশিবিরের সঙ্গে যৌথ প্যানেল দিয়ে আশিকুর রহমান মাহমুদ ভিপি নির্বাচিত হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন।

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ায় আশিকুর রহমান মাহমুদ প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কুমিল্লাবাসীর সুপেয় পানি সরবরাহ এবং আধুনিক পয়োনিষ্কাশনের ব্যবস্থা গড়ে তুলতে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।’

গত ১১ জুন নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারীকে (আবু) নিয়োগ দিয়েছিল সরকার।

গত ১৪ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লাকে (টিপু)। কাছাকাছি সময়ে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html