ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
August 11, 2026 11:00 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
এনটিআরসিএর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে পরস্পরবিরোধী এই তথ্যের কারণে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ও বেসরকারি শিক্ষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনের নিয়োগ কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সারা দেশে লোডশেডিংয়ের নেপথ্যে কী 
লোডশেডিংয়ের বড় কারণ সারা দেশে রাতভর চলে হাজার হাজার ইজিবাইক ও অটোরিকশার ব্যাটারি চার্জিং।

দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠায় থানা থেকে এক এসআই-কে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

৩ রাত হোটেলে থাকলেই ভিসা ফ্রি, ভারতীয় পর্যটকদের জন্য আবুধাবির বড় চমক
ভারতীয় পাসপোর্টধারীদের জন্য বিনামূল্যে সংযুক্ত আরব আমিরাতের এন্ট্রি (প্রবেশ) ভিসা দেওয়ার এক বিশেষ উদ্যোগ ঘোষণা করেছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি)।

আফগানিস্তানের সিরিজ ঘোষণায় বাতিল বাংলাদেশ-ভারত সিরিজ?
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে দীর্ঘদিনের জটিলতা আবারও নতুন মোড় নিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করায় দলটির বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

বিয়ে করেছেন সাবা, দেড় বছর পর জানালেন পাত্রের পরিচয়
দেড় বছর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা। এতদিন গোপন রাখলেও এবার রাখঢাক না রেখেই জানিয়েছেন স্বামীর পরিচয়। বলেছেন, বিয়ে নিয়ে তার ছেলের অনুভূতির কথাও।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html