ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে পিকআপ উল্টে ৩ জন নিহত, আহত ৩


August 16, 2026 12:20 pm
Link Copied!


রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

রবিবার (১৬ আগস্ট) ভোরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় মোট ছয় জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিন জন আগেই মারা গেছেন। আহতদের মধ্যে শোভা চাকমা নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html