ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
August 16, 2026 10:25 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (১৬ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ঢাকার চারপাশে চলবে ইলেকট্রিক ওয়াটার বাস, ল্যান্ডিং পয়েন্ট ৪৫টি

রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ঢাকার চারপাশের ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরী নদী ঘিরে থাকা এই নৌপথে যাত্রী ও পর্যটনসেবা চালুর জন্য একটি সমন্বিত পরিকল্পনা ও রোডম্যাপ তৈরির কাজ চলছে।

বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ সংকট। গ্যাসের সংকটে বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে না পারায় দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে। এতে জনজীবনের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। দিনের বেলায় গরম আর রাতে বিদ্যুৎ না থাকায় নিয়মিত পড়াশোনা করতে পারছে না শিক্ষার্থীরা। গ্রামাঞ্চলের অনেক এলাকায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার খবর পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকাতেও এখন লোডশেডিং শুরু হয়েছে।

চট্টগ্রাম থেকে সরাসরি শিপিং রুটে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা আরও সহজ করতে চট্টগ্রাম বন্দর ও থাইল্যান্ডের রানং বন্দরের মধ্যে সরাসরি শিপিং রুট চালু করতে উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড। নতুন এই রুট চালু হলে বর্তমানে প্রায় দুই সপ্তাহের ট্রানজিট সময় কমে তিন থেকে পাঁচ দিনে নেমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সফরে যাওয়ার পথে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের খবর পান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ দলের খেলোয়াড়দের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। তিনি পুরো দলকে অভিনন্দন জানান। 

ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড, তবুও ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা

ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই অর্থ ঋণ হিসেবে বিনিয়োগ হচ্ছে না। নতুন শিল্পকারখানা স্থাপন কিংবা ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের আগ্রহ কমে যাওয়ায় ব্যাংক খাতে জমছে অতিরিক্ত তারল্য। গত জুন শেষে এই অলস বা উদ্বৃত্ত তারল্যের পরিমাণ প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html