ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চার নাইজেরিয়ানের ইস্ট বেঙ্গলকে আটকাতে চায় বাংলাদেশের রাজশাহী স্টার্স


August 17, 2026 5:45 am
Link Copied!


এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি।

মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টারস। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে ম্যাচের আগের দিন লিকাস স্টেডিয়ামেই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশি ক্লাবটি।

সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত অনুশীলনে ম্যাচের কৌশল, পাসিং, পজিশনিং ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। কোটা কিনাবালুর তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হলেও প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখেনি রাজশাহী স্টারস।

দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অধিনায়ক শিউলি আজিম জানিয়েছেন, প্রতিপক্ষকে সমীহ করলেও মাঠে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়াই দলের প্রধান লক্ষ্য।

অন্যদিকে নিজেদের অভিষেক ম্যাচের জন্য প্রস্তুত ইস্ট বেঙ্গলও।

ভারতীয় দলটি শেষ অনুশীলন করেছে ক্লোজড ডোরে। দলে চারজন নাইজেরিয়ান ফুটবলারের উপস্থিতিকে নিজেদের অন্যতম শক্তি হিসেবে দেখছে ইস্ট বেঙ্গল। তবে রাজশাহী স্টার্সকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না তারা।

নিজেদের সংবাদ সম্মেলনে ইস্ট বেঙ্গলের অধিনায়ক সিল্কী দেবী বলেন, রাজশাহী স্টার্সে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ফলে প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনও সুযোগ নেই। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচে জয় পাওয়াই তাদের লক্ষ্য।

কোটা কিনাবালুর প্রায় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার লিকাস স্টেডিয়াম এখন অপেক্ষায় দুই দলের লড়াইয়ের। একদিকে অভিজ্ঞতা ও বিদেশি ফুটবলারদের শক্তিতে সমৃদ্ধ ইস্ট বেঙ্গল, অন্যদিকে জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে এশিয়ার মঞ্চে নতুন ইতিহাস লেখার স্বপ্নে রাজশাহী স্টার্স।

বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের জন্য এই ম্যাচ শুধু একটি অভিষেক নয়; এটি দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এশিয়ার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের ছাপ রেখে স্মরণীয় অভিষেক করতে চায় রাজশাহী স্টারস এফসি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html