ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু 


August 17, 2026 10:25 am
Link Copied!


২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আসা ৫ মাস বয়েসী ছেলে শিশুটি রবিবার (১৬ আগস্ট) বিকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হার্ট ফেইল করে মারা গেছে। 

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে ২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ৮৬ জন শিশু চিকিৎসাধীন আছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html