ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৩৬ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রী জুঁইয়ের লাশ


August 18, 2026 2:40 am
Link Copied!


বরগুনায় বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর রাবেয়া আক্তার জুঁইয়ের (১৫) লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, নিখোঁজের পর থেকে স্থানীয়দের সহযোগিতায় গতকাল থেকে দুটি ট্রলার নিয়ে জুঁইকে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খোঁজ করার পরে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন তেঁতুলবাড়িয়ার চরে লাশ ভাসতে দেখে। পরে স্বজনদের খবর দিলে সেখান থেকে জুঁইয়ের লাশ উদ্ধার করা হয়।

এর আগে জুঁই ও তার বান্ধবী রিয়া মনি রবিবার সকালে ঢাকা থেকে বরগুনা সদরের ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা নামক এলাকায়  তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সেখানে এসে বাড়ি কোনও বিশ্রাম না নিয়েই তার বান্ধবীকে নিয়ে পায়রা নদীতে গোসল করতে নামে। তবে তারা কিছু সময় নদীতে দুষ্টুমিও করে হঠাৎ একটি ঢেউ এসে তাদের নদীতে নামিয়ে নেয়। রিয়া তীরে উঠতে পারলেও জুঁই নদীতে হারিয়ে যায়। পরে স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা চালায়। তবে উদ্ধার করতে ব্যর্থ হয় তারা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, বিকালে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে তার লাশ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html