ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?

UttorbongoBD
August 19, 2026 1:25 am
Link Copied!


যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যামে গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়ে মাছুম আহমদ (৪০) নামের এক ব্রিটিশ-বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউজ রোডের একটি নার্সারির কাছে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের সন্তান। নিউহ্যামে আসার আগে তিনি টাওয়ার হ্যামলেটসে বসবাস করতেন। লন্ডনে ছোটভাই মানিক উদ্দিনের সঙ্গে থাকতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজের আড়াই বছর বয়সী একমাত্র কন্যাসন্তানকে আদর করে বাসা থেকে বের হন মাছুম। তবে ঘটনার সময় তিনি ঠিক কী করছিলেন বা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে পরিবারের কাছে কোনো তথ্য নেই। পূর্বে একটি এস্টেট এজেন্সিতে কাজ করলেও সম্প্রতি তিনি ডেলিভারির পেশায় যুক্ত হয়েছিলেন। বর্তমানে নিহতের মরদেহ ও ব্যবহৃত গাড়িটি পুলিশের হেফাজতে ফরেনসিক পরীক্ষার জন্য রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। সেন্ট বার্থোলোমিউজ রোড এলাকায় একটি বড় অংশ ঘিরে রেখে ব্যালিস্টিক ও ফরেনসিক আলামত সংগ্রহ করছে পুলিশ। 

মাছুম আহমদের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে বাংলাদেশে তার গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মসজিদগুলোতে মাইকিং করে তার মৃত্যুর খবর জানানো হয়।
মেট্রোপলিটন পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, ডোরবেল ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকারী ক্যামেরার তথ্য বিশ্লেষণ করছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html