ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি


August 19, 2026 10:35 am
Link Copied!


নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। বদলি করা হয়েছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহকে। মঙ্গলবার (১৮ আগস্ট) পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার ও বদলির কথা বলা হয়।

এর মধ্যে জেলা প্রশাসক আসমা শাহীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে ইউএনও বরকত উল্লাহকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যহার করে আসমা শাহীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

এ ছাড়া রাজশাহী বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত অন্য আদেশে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে বরকত উল্লাহকে ইউএনও হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হলো।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html