ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্সেস ডায়ানার জীবনের ‘সত্যিকারের গল্প’ এবার বইয়ে আনছেন ভাই 

UttorbongoBD
August 20, 2026 3:55 pm
Link Copied!


প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বই প্রকাশ করতে যাচ্ছেন তার ছোট ভাই চার্লস স্পেন্সার। আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বইটি প্রকাশিত হবে।

বইটির নাম ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’। এতে ডায়ানার জীবন এবং মৃত্যুর আগের শেষ সপ্তাহের কথা তুলে ধরেছেন স্পেন্সার। বইটির প্রকাশক পেঙ্গুইনের অঙ্গপ্রতিষ্ঠান মাইকেল জোসেফ।

স্পেন্সার জানিয়েছেন, ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি সামনে রেখে তিনি বইটি লেখার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, ডায়ানাকে নিয়ে অনেক ভুল তথ্য দীর্ঘদিন ধরে প্রচলিত আছে। তাই এবার নিজের স্মৃতি ও অভিজ্ঞতার ভিত্তিতে বোনের জীবন সম্পর্কে কথা বলতে চেয়েছেন তিনি।

স্পেন্সার বলেন, বইটির উদ্দেশ্য হলো তার দৃষ্টিকোণ থেকে ডায়ানার সত্যিকারের গল্প তুলে ধরা। তিনি ডায়ানার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই তার কথা বলতে চেয়েছেন।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। একই বছরের সেপ্টেম্বরে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার শেষকৃত্যে ডায়ানার প্রশংসা করে আবেগঘন বক্তব্য দেন স্পেন্সার।

বইটির প্রকাশনা পরিচালক ড্যানিয়েল বানইয়ার্ড বলেছেন, বইটিতে এমন অনেক তথ্য ও ঘটনা রয়েছে, যা পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে। একই সঙ্গে এটি ডায়ানার জন্য একটি শ্রদ্ধাঞ্জলি হিসেবেও কাজ করবে।

স্পেন্সারের আশা, যারা ডায়ানাকে জীবিত অবস্থায় দেখেননি, বিশেষ করে তরুণ প্রজন্ম, বইটি পড়ে তার ব্যক্তিত্বকে নতুন করে বুঝতে পারবেন। তার ভাষায়, ডায়ানা ছিলেন ভালোবাসা, আকর্ষণ ও আত্মসন্দেহে ভরা এক অনন্য ও প্রাণবন্ত মানুষ, যিনি অল্প বয়সেই বিশ্বকে প্রভাবিত করে গেছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html