ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 

UttorbongoBD
August 21, 2026 1:00 pm
Link Copied!


আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম (৬৭) মারা গেছেন। আজ ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। 

ওয়াটারএইড বাংলাদেশের কমিউনিকেশনস কো-অর্ডিনেটর প্লাবন গঙ্গোপাধ্যায় বাংলা ট্রিবিউনকে জানান, ওনাকে কন্টিনেন্টাল (পূর্বের নাম ইউনাইটেড) হাসপাতালে আনার পর আজ ভোর ৬টার দিকে ইন্তেকাল করেছেন। ওনার মরদেহ এখন বারডেমের মরচুয়ারিতে আছে। ওনার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন। আশা করছি আগামীকাল সকালের মধ্যে উনি দেশে ফিরবেন। আগামীকাল বাদ আছর গুলশান আযাদ মসজিদে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফন কার্য সম্পন্ন করা হবে।

খায়রুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর ডিগ্রি নেন নিপসম ও বোস্টন থেকে। তিনি ছিলেন লেখক ও গবেষক। জনস্বাস্থ্য খাত নিয়ে দেশে ও বিদেশ থেকে তার একাধিক বই প্রকাশিত হয়েছে। 

খায়রুল ইসলাম দেশের পানি ও স্যানিটেশন খাতের উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। সজ্জন ও সদালাপী খায়রুল ইসলামের এ মাসেই ওয়াটারএইড, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে  অবসর নেওয়ার কথা ছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html