ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 


August 22, 2026 3:15 pm
Link Copied!


একই ঘটনা। কিন্তু দুই তারকার ভাগ্যে তার প্রভাব পড়লো দুই রকম! লিওনেল মেসির কপালে জুটেছে জরিমানা, আর বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ ডিফেন্ডার কাভান সুলিভান পেলেন বড় স্বস্তি। আপিলের পর তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার বিষয়ে লিগের নীতি ভঙ্গ করায় ইন্টার মায়ামির সুপারস্টার লিওনেল মেসিকে অপ্রকাশিত অঙ্কের জরিমানা করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের ডিফেন্ডার কাভান সুলিভানের ওপর দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার পেনসিলভানিয়ার চেস্টারে ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে ইন্টার মায়ামির সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ১০১ মিনিটে মেসির সেই ঘটনাটি ঘটে। একই ধরনের নিয়ম ভঙ্গের কারণে ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেও জরিমানার শিকার হয়েছেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষদিকে ম্যাচের উত্তেজনা চরমে ওঠে। এ সময় মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার সুলিভান দুজনকেই লাল কার্ড দেখানো হয়। তবে শুক্রবার সুলিভানের জন্য আসে সুখবর। ঘটনার পর তার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে সুলিভানের পক্ষে রায় দেয়। ফলে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট জরিমানা বাতিল করা হয়।

এই প্যানেলে ছিলেন যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের একজন প্রতিনিধি, কানাডা ফুটবলের একজন প্রতিনিধি এবং প্রফেশনাল রেফারি সংগঠনের মনোনীত একজন স্বাধীন প্রতিনিধি।

ফলে আগামী ম্যাচেই মাঠে নামতে পারবেন সুলিভান। শনিবার অস্টিন এফসির বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচে খেলার জন্য তিনি এখন পুরোপুরি যোগ্য।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html