ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যাকাইয়ের পিচ নিয়ে ব্রড, ‘বাংলাদেশ বোলিং নিলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতে পারতো’


August 24, 2026 9:15 pm
Link Copied!


বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। মাত্র দুই দিনেই টেস্ট শেষ হওয়ার পর উইকেটের ধরন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে অস্ট্রেলিয়া। ম্যাচে দুর্দান্ত বোলিং করে ১০ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। বাংলাদেশ দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া তাদের একমাত্র ইনিংসে ২১০ রান করে, দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ ইউটিউব চ্যানেলে আলোচনার সময় ম্যাকাইয়ে এমন বোলার-সহায়ক পিচ তৈরির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ব্রড। তার মতে, শক্তিশালী সফরকারী দলের বিপক্ষে এ ধরনের উইকেট অস্ট্রেলিয়ার জন্যও অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করতে পারে।

ব্রড বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংসে হারিয়ে সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে, কিন্তু তাদের নিয়ে এখনও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। স্টার্ক আবারও দুর্দান্ত ছিল, বল সুইং করিয়েছে, আর পিচে বল অসমভাবে লাফিয়েছে ও মুভ করেছে। মনে হচ্ছে, এ বছর পিচগুলোতে অনেক বেশি বৈচিত্র্য দেখা যাচ্ছে। এর ফলে দলগুলোকে সব সময় স্পিনারদের ওপর নির্ভর করতে হচ্ছে না।’

তার পরেই তিনি বলেন, ‘আমার মতে, আপনি যদি মনে করেন প্রতিপক্ষের চেয়ে ভালো দল, তাহলে আপনার উচিত তুলনামূলক সমতল পিচে খেলা। বাংলাদেশ টস জিতে বোলিং নিলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতে পারতো এবং তখন অস্ট্রেলিয়া বড় সমস্যায় পড়ে যেতো। পিচে যেভাবে বল নড়াচড়া ও বাউন্স করছিল, তাতে এটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল।’

ম্যাকাইয়ের টেস্টটি মাত্র ৭৫০ বলে শেষ হয়েছে। পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সর্বশেষ সাত টেস্টের মধ্যে এটি তৃতীয় ম্যাচ, যেটি দুই দিনের মধ্যে শেষ হলো। এর আগে ২০২৫-২৬ অ্যাশেজে পার্থ ও মেলবোর্নেও দুই দিনের মধ্যে টেস্ট শেষ হয়েছিল।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html