ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!


August 26, 2026 3:30 am
Link Copied!


আপাতত প্রবাসী ফুটবলারদের ছাড়াই ফিফা আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দলে আছেন সৌরভ দেওয়ানও। তবে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি ডুলি। 

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। 

২৬ আগস্টের মধ্যে খেলোয়াড়দের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাদের ক্যাম্পে পাওয়া নিয়ে সংশয় জানিয়ে ডুলি বলেন, ‘আমরা নিশ্চিত নই, কারণ আমি কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম; কিন্তু তাদের ফোনে পাওয়া যাচ্ছে না, অথবা তারা কোনো উত্তর দিচ্ছে না। আমরা সবাইকে সাথে পাওয়ার চেষ্টা করছি, কারণ ওই খেলোয়াড়রা বা ভালো খেলোয়াড়রা দলে থাকলে সেটা দলের জন্য ভালো, সবার জন্যই ভালো। কিন্তু বিষয়গুলো তো সবসময় আমাদের হাতে থাকে না।’

জাতীয় দলের কোচ অবশ্য কাউকে জোর করে খেলাতে চান না। তিনি বলেন, ‘আমি চাই আপনি খেলুন, কিন্তু আপনি যদি উত্তরই না দেন, তবে আমার কী করার আছে? কিছুই করার নেই। আমি তো আর গাড়ি চালিয়ে গিয়ে আপনাকে খুঁজে বের করবো না। দেশের হয়ে খেলতে চাইলে খুব ভালো, আর খেলতে না চাইলে সেটা আপনার ব্যাপার।’

ব্যস্ত সূচির মধ্যে সেরা খেলোয়াড়দের নিয়ে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিতে চান ডুলি। তার কথায়, ‘আমরা সেরা খেলোয়াড়দের পাওয়ার চেষ্টা করছি; সেরা হোটেল, অনুশীলনের সঠিক সময় এবং সর্বোচ্চ অনুশীলনের সুযোগ নিশ্চিত করতে চাচ্ছি। আমরা সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করছি। কারণ আমরা সফল হতে চাই। দিনশেষে আসল কথা হলো, আমরা শেষ পর্যন্ত কী পাচ্ছি।’

প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html