ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 

UttorbongoBD
August 26, 2026 10:00 am
Link Copied!


বায়ুদূষণের আন্তর্জাতিক সূচকে কিছুটা উন্নতি হলেও এখনও অস্বাস্থ্যকর বাতাসের শহরের তালিকা থেকে বের হতে পারছে না বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২৬ আগস্ট) ৮টা ৫০ মিনিটে বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা একিউআই-এর সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, ১১২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের প্রধান দূষিত শহরের তালিকায় ১২ নম্বরে রয়েছে ঢাকা। 

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২১১ একিউআই স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে। ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বায়ুমানসূচকের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ঢাকা বর্তমানে এই ক্যাটাগরিতেই অবস্থান করছে, যা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে। 

তালিকায় থাকা অন্যান্য শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে যথাক্রমে ৪র্থ স্থানে কাতারের দোহা (১৫৫), ৫মে উগান্ডার কাম্পালা (১৫৪), ৬ষ্ঠে কঙ্গোর কিনশাসা (১৫৩), ৭মে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৩৭), ৮ম স্থানে কুচিং (১২৪), ৯ম স্থানে ফিলিপাইনের ম্যানিলা (১১৫), ১০মে জেরুজালেম (১১৫) এবং ১১তম স্থানে বাহরাইনের মানামা (১১৩) অবস্থান করছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html