ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু 

UttorbongoBD
August 26, 2026 12:50 pm
Link Copied!


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। পরবর্তীকালে ফ্লাইটটি ওমানের মাস্কট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর মৃতদেহটি ফ্লাইট থেকে রয়্যাল ওমান পুলিশের অনুমিত সাপেক্ষে নামানো হয়। এরপর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা ফ্লাইটটি ছাড়ার পর হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। এরপর ফ্লাইটটি মাস্কট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওমানের নিয়ম অনুযায়ী ফ্লাইটটি থেকে মৃতদেহটি নামাতে সে দেশের পুলিশের অনুমতির প্রয়োজন হয়। 

তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে সে আবেদনও করা হয়। অনুমতি পেতে কিছুক্ষণ সময় লাগে। পরে আমরা অনুমতি পাওয়ার পর মৃতদেহটি ওমান বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নামানো হয় এবং শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।” 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html