ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নারী দলকে ছেলেদের পর্যায়ে নেওয়ার ঘোষণা হকি ফেডারেশনের


August 29, 2026 10:30 pm
Link Copied!


আগামী ৫ বছরের মধ্যে নারী দলকে ছেলেদের পর্যায়ে নেওয়ার ঘোষণা দিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘ব্র্যাক ব্যাংকের পাশাপাশি অন্য স্পনসরদের নিয়েও আমরা এমন কিছু করতে চাই, যাতে আগামী পাঁচ বছর পর আমাদের নারী দলও পুরুষ দলের সমপর্যায়ে যেতে পারে।’

শনিবার (২৯ আগস্ট) বয়সভিত্তিক দলের মিশন চায়না অনুষ্ঠানে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক নারী খেলোয়াড়দের নিয়ে এসব কথা জানান।

হকি ফেডারেশন অ্যাডহক কমিটি এসেছে বেশি দিন হয়নি। অল্প সময়ে তারা জাতীয় দল ও দুটি বয়সভিত্তিক দল নিয়ে জোরেশোরে কাজ শুরু করেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে চীনে যাচ্ছে অনূর্ধ্ব ২০ দল। এছাড়া কয়েক দিন পর আশরাফুল – মিমোরাও যাবে চীনে।

ইশতিয়াক সাদেক বলেন, ‘আমাদের নারী হকি এখন অনেকটাই বিকেএসপি-নির্ভর। যে অনূর্ধ্ব-২০ দলটি চীনে যাচ্ছে, তাদের ১৩ জনই পরবর্তী এশিয়ান গেমসে খেলবে। বাইরে থেকে মাত্র চার-পাঁচজন যোগ হবে। ব্র্যাক ব্যাংক যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম করছে, তার পাশাপাশি আমরা ২৬টি জেলায় তৃণমূল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করছি।’

তিনি আরও বলেন, ‘শুধু প্রতিভা খুঁজে বের করলেই হবে না, তাদের দীর্ঘমেয়াদে পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে। বছরের পর বছর তাদের প্রশিক্ষণ দিতে হবে, পড়াশোনার ব্যবস্থাও করতে হবে। হকির ট্রেনিং ও স্কিল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের মানসিকভাবে আরও শক্ত হতে হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html