ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর, হামজাকে ফেরাচ্ছে শেফিল্ড ইউনাইটেড!


August 30, 2026 7:10 pm
Link Copied!


এক মৌসুম পর আবারও পুরোনো ঠিকানায় ফিরতে চলেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর হামজাকে ফেরাতে তৎপর হয়েছে ‘দ্য ব্লেডস’। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা এই ফুটবলারকে।

দ্য স্টারের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতের ম্যাচের আগেই হামজার স্থায়ী ট্রান্সফার চুক্তি সম্পন্ন করতে চায় শেফিল্ড ইউনাইটেড। সেরিকির চোটের পর লেস্টারের খেলোয়াড়টির দিকে নজর দেয় তারা।

সেরিকির চোট কতটা গুরুতর, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে রাইট-ব্যাক পজিশনে দলের প্রথম পছন্দের খেলোয়াড়কে নিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড। তার বিকল্প হিসেবে আছেন ম্যাট ডোহার্টি। তবে গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া এই আইরিশ ডিফেন্ডার এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি।

তাই বিকল্প খুঁজতে গিয়ে পরিচিত মুখ হামজা চৌধুরীকেই বেছে নিয়েছে শেফিল্ড।

২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

সেই সময় লেস্টার সিটি প্রিমিয়ার লিগে খেললেও পরবর্তী সময়ে টানা অবনমনের কারণে তারা এখন লিগ ওয়ানে নেমে গেছে। হামজার বেতনও কমানোর চেষ্টা করছে লেস্টার। ফলে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিল।

এই সুযোগেই হামজাকে ফেরাতে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। রবিবারই তার মেডিকেল হওয়ার কথা রয়েছে। কার্যত ফ্রি ট্রান্সফারেই হামজার ব্রামল লেনে ফেরার চুক্তি হয়েছে বলে জানা গেছে।

ট্রান্সফারের আনুষ্ঠানিকতার বাকি কাজগুলো ঠিকঠাকভাবে শেষ হলে মঙ্গলবার বোল্টনের বিপক্ষে খেলতে পারেন হামজা।

হামজাকে দলে ফেরালে শুধু চলতি মৌসুমের একটি গুরুত্বপূর্ণ পজিশন শক্তিশালী করবে না, বরং ভবিষ্যৎ পরিকল্পনাতেও শেফিল্ড ইউনাইটেডকে সহায়তা করবে।

জো রথওয়েল ও জাইরো রিডেওয়াল্ড—দুজনেরই আগামী গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হবে। অন্যদিকে কালভিন ফিলিপস ধারে খেলছেন। আর মিডফিল্ডার সিডি পেক আরও একটি ভালো মৌসুম কাটালে তার ভবিষ্যৎ নিয়েও ব্রামল লেনে জল্পনা বাড়তে পারে।

ফলে হামজাকে স্থায়ীভাবে দলে নেওয়া হলে মাঝমাঠে বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্যও একটি গুরুত্বপূর্ণ বিকল্প হাতে থাকবে ইউনাইটেডের।

গতকাল কার্ডিফ সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারও জানিয়েছিলেন, আরও কয়েকটি চুক্তি সম্পন্ন করার খুব কাছাকাছি রয়েছে তার দল।

হামজা চৌধুরীকে বেশ ভালোভাবেই চেনেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। ওয়াটফোর্ড ও ব্রামল লেন—দুই জায়গাতেই হামজার সঙ্গে কাজ করেছেন তিনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html