ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘৭০ বছরের মধ্যে সবচেয়ে বাজে বোর্ড’, পিসিবিকে ধুয়ে দিলেন রশিদ লতিফ


August 31, 2026 3:45 pm
Link Copied!


ইংল্যান্ডের কাছে লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বিশাল হার। তাতে তিন ম্যাচের সিরিজও হাতছাড়া হয়েছে পাকিস্তানের। শুধু এই হারই নয়, গত ২০ টেস্টে এটি পাকিস্তানের ১৫তম পরাজয়ও। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এবার সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কাঠগড়ায় তুলেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

মোহসিন নাকভির নেতৃত্বাধীন বর্তমান পিসিবিকে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বাজে বোর্ড বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে নির্বাচক কমিটি ও কোচিং স্টাফের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই উইকেটকিপার-ব্যাটার।

জিও টিভিতে দেওয়া বক্তব্যে রশিদ লতিফ বলেন, ‘সবাই পাকিস্তান দল নিয়ে কথা বলছে, গত ৫০ বছরের মধ্যে এটি সবচেয়ে বাজে সফরকারী দল। কিন্তু কেউ বলছে না, বর্তমান বোর্ড গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। সবচেয়ে খারাপ নির্বাচক কমিটি ও কোচদের নিয়েও কেউ কথা বলছে না। আপনি যদি এসব বিষয় একসঙ্গে বিবেচনা করেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কে এই দলটাকে ধ্বংস করেছে, সেটাও বুঝতে পারবেন।’

এরপর আরও কঠোর মন্তব্য করেন তিনি, ‘এখন তো আপনারা নিয়মিতই হারছেন। এই বোর্ডই সবচেয়ে খারাপ। এটাই বাস্তবতা।’

ইংল্যান্ড সফরে পাকিস্তানের দুর্দশা যেন থামছেই না। লিডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরেছিল পাকিস্তান দল।

সেই ম্যাচে দুই ইনিংসেই ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি পাকিস্তান। লর্ডসেও একই চিত্র দেখা গেছে।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ২৯০ রান। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস থামে মাত্র ১১০ রানে। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২০৮ রানে আটকে দিলেও পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৮৮ রান।

সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৯৪ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে ১৯৪ রানের বিশাল ব্যবধানে হার এবং সিরিজ হাতছাড়া-দুটিই নিশ্চিত হয়।

পাকিস্তানের প্রথম ইনিংসে কোনো ব্যাটারই পঞ্চাশের দেখা পাননি। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিল ৯৭ রান করে একমাত্র ব্যাটার হিসেবে পঞ্চাশ পেরিয়েছেন।

পুরো টেস্টে পাকিস্তানের ব্যাটারদের ১৪ বার এক অঙ্কের রানে আউট হতে হয়েছে। দলের হয়ে বল হাতে মোহাম্মদ আব্বাসের পারফরম্যান্সই ছিল একমাত্র স্বস্তির। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ছিল পাঁচ উইকেট।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html