ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড সফরে ভরাডুবির পর মিসবাহর পদত্যাগ


September 1, 2026 4:40 pm
Link Copied!


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে যেন ঝড় বইছে। টেস্ট দল ও ম্যানেজমেন্টে ব্যাপক রদবদলের পর এবার জাতীয় নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

ক্রিকইনফোর খবর অনুযায়ী, পাকিস্তান পুরুষ দলের জাতীয় নির্বাচক কমিটি থেকে নিজের পদত্যাগপত্র দিয়েছেন মিসবাহ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো তার পদত্যাগ গ্রহণ করেনি।

একই সঙ্গে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

তিন ম্যাচের টেস্ট সিরিজে লর্ডসে ১৯৪ রানে হেরে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনে পিসিবি।

তৃতীয় টেস্টের আগে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সাত ক্রিকেটারকে। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও।

বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

তাদের জায়গায় টেস্ট দলে যোগ দিচ্ছেন পাঁচজন আনক্যাপড ক্রিকেটার—আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রানধাওয়া ও রাজাউল্লাহ। সঙ্গে দলে ফিরছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল।

শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে এখন টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন।

২০১৭ সালে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে অবসর নেওয়ার পর থেকেই বিভিন্ন ভূমিকায় পিসিবির সঙ্গে যুক্ত ছিলেন মিসবাহ।

২০১৯ সালে তাকে একই সঙ্গে জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের অক্টোবরে প্রধান নির্বাচকের পদ ছাড়েন তিনি, যাতে পুরোপুরি কোচিংয়ে মনোযোগ দিতে পারেন। পরের বছর প্রধান কোচের দায়িত্বও ছেড়ে দেন। এরপরও পাকিস্তান ক্রিকেট থেকে দূরে যাননি মিসবাহ।

দুই বছর পর তৎকালীন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির প্রধান জাকা আশরাফ তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। বর্তমান পিসিবি ম্যানেজমেন্ট ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর বিলুপ্ত হওয়া পুরুষদের চ্যাম্পিয়ন্স কাপে পাঁচজন মেন্টরের একজন করা হয়েছিল মিসবাহকে।

ঘরোয়া প্রতিযোগিতায় নারী দলগুলোর মেন্টর হিসেবেও কাজ করেছেন তিনি।

সম্প্রতি শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে মুলতানে অনুষ্ঠিত ৫০ ওভারের ন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে পাকিস্তান গোল্ড দলের কোচ ছিলেন মিসবাহ। তার অধীনে দলটি শিরোপাও জেতে। চলতি বছরের মার্চে চার সদস্যের জাতীয় নির্বাচক কমিটিতে যুক্ত হন মিসবাহ। কমিটির অন্য সদস্যরা ছিলেন আকিব জাভেদ, সরফরাজ আহমেদ ও আসাদ শফিক।

এর পাশাপাশি পিসিবির সঙ্গে বছরে ১৮০ দিনের চুক্তিতে ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ড সফরের মাঝপথে টেস্ট দল ও ম্যানেজমেন্টে পিসিবির বড় ধরনের পরিবর্তনের পর এবার সেই নির্বাচক কমিটি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মিসবাহ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html