ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাত ছাড়তে হবে, ট্রেড লাইসেন্সও নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

UttorbongoBD
September 1, 2026 7:00 pm
Link Copied!


ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে এবং যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। পাশাপাশি মশক নিধন, বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, “অভিযানে প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

ফুটপাত ছাড়তে হবে, ট্রেড লাইসেন্সও নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

তিনি বলেন, “পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে এবং যাঁদের দোকানের ট্রেড লাইসেন্স নেই, তাঁদের লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নবায়নের প্রয়োজন হলে তা-ও করতে হবে।”

তিনি আরও বলেন, দখলমুক্ত ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, মশকমুক্ত নগর এবং নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং লাইসেন্সের শর্ত অমান্যকারীদের সতর্ক করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সিটি করপোরেশনের বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রেড লাইসেন্স যাচাইয়ের এ ধরনের সমন্বিত কার্যক্রম পর্যায়ক্রমে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html