ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর


September 5, 2026 2:10 pm
Link Copied!


ভেনিসে শনিবার (৫ সেপ্টেম্বর)  ইতিহাস গড়ছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে প্রদর্শনী হবে তাদের অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি। উৎসবে অংশ নিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন তিন অভিনেত্রী।

ইতালির লিডো দ্য ভেনেজিয়ায় গত ২ সেপ্টেম্বর বসেছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। এটি চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

এই চলচ্চিত্রায়োজনের ৮৩ বছরের ইতিহাসে প্রথমবার অফিশিয়াল মনোনয়ন পেল বাংলাদেশি চলচ্চিত্র—রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের অরিজোন্তি বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) উৎসবের মূল ভেন্যু পালাসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে ছবিটির প্রথম প্রদর্শনী হবে।

শনিবার রাতেই স্থানীয় সময় ১০টায় সালা ভলপি থিয়েটারে রয়েছে ছবির আরেকটি প্রদর্শনী। আজকের প্রদর্শনী দুটি আমন্ত্রিত দর্শক, সারা বিশ্বের চলচ্চিত্র সমালোচক ও উৎসবসংশ্লিষ্টদের জন্য।

পরের প্রদর্শনীগুলোর কয়েকটিতে সাধারণ দর্শকরাও টিকিট কেটে ছবিটি দেখার সুযোগ পাবেন। রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সালা দারসেনা থিয়েটারে এবং সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অ্যাস্ট্রা-২ ও বিকেল ৫টায় অ্যাস্ট্রা-১ থিয়েটারে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৮ মিনিটের ছবিটি উৎসবে মোট আটবার প্রদর্শিত হবে।

শনিবারের প্রদর্শনীতে তিন অভিনেত্রী ছাড়া আরও থাকবেন নির্মাতা রুবাইয়াত হোসেন ও অভিনেত্রী জাইনীন চৌধুরী করিমও।

ঢাকার একটি ঐতিহ্যবাহী বিউটি পারলারকে নিয়ে এই ছবিটির গল্প। বিয়ের আগে পরিবারের পক্ষ থেকে সাজসজ্জা ও একের পর এক সাজ পরিবর্তনের আয়োজন চলতে থাকে এক হবু কনেকে ঘিরে। কিন্তু সেই চাপ ও প্রত্যাশার বিরুদ্ধে একসময় তার শরীরেই যেন প্রতিরোধের জন্ম নেয়। নারীর শরীর, সামাজিক প্রত্যাশা এবং নিজের অস্তিত্ব নিয়ে টানাপোড়েনের গল্প ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

নির্মাণের পাশাপশি এই ছবির চিত্রনাট্যও লিখেছেন রুবাইয়াত হোসেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html