ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো দৌলতদিয়া ঘাটে


September 7, 2026 3:10 pm
Link Copied!


পদ্মায় তীব্র স্রোতের কবলে পড়ে যানবাহন ও যাত্রী নিয়ে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়া ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ (রো রো) ফেরিটি দৌলতদিয়া ঘাটে ভিড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে আইটি ৯৬ টাকবোটের সাহায্যে ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌঁছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানান।

এর আগে সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে ফেরিটি। পরে দৌলতদিয়া ঘাটে এসে স্রোতের কারণে ভিড়তে না পেরে উল্টোপথে ভাটিতে চলে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।

ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক ও তিনটি প্রাইভেটকার রয়েছে। মাঝে মধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় স্রোতে ফেরিটিকে বেশ কয়েক কিলোমিটার ভাটিতে ভাসিয়ে নিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।

ফেরিতে থাকা রাবেয়া পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ রিয়াজ জানান, হঠাৎ ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌঁছালে পন্টুনে ভিড়তে পারিনে। ফেরিটি তীব্র স্রোতে প্রায় ৮-১০ কিলোমিটার দুরে নিয়ে যায়। আমার বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাঝ নদী পার হলে তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ফেরিটি স্রোতে নিচের দিকে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html