ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১১ গোলের ম্যাচে চীনের কাছে বাংলাদেশের হার


September 7, 2026 4:00 pm
Link Copied!


এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে তৃতীয় ম্যাচে চীনের জাতীয় হকি দলের কাছে ৬-৫ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্টের তুয়ানবো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে চীনের মূল জাতীয় দলের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রকি। একাই দুটি গোল করেন তিনি। এছাড়া আশরাফুল, আমিরুল ও মাহবুব একটি করে গোল করেন।

এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে চীনে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম দুটি ম্যাচ প্রাদেশিক দলের বিপক্ষে খেলার পর এবারই প্রথম চীনের মূল জাতীয় দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে হারলেও শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে সমানতালে লড়াই করে নিজেদের প্রস্তুতির ইতিবাচক দিকের জানান দিয়েছে লাল-সবুজের দল।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html